ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীর ৬৫ টি কেন্দ্র প্রস্তুত ,স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ১২৬৫ জন কর্মকর্তা নিয়োগ

author
আমতলী(বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৯
ad003
বরগুনা-১ আসনের  আমতলী উপজেলায় ৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে । সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী  জানান ৬৫ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । 

ইতিমধ্যে ৬৫ টি কেন্দ্রের জন্য  ৬৫ জন প্রিজাইডিং অফিসার ৪০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮০০ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে । তাদের প্রশিক্ষন ও দেয়া হয়েছে । 

তিনি জানান বেশ কিছু ভোট কেন্দ্রে যাতায়াতের রাস্তাগুলো ভাঙ্গা ছিল সে রাস্তা গুলো মেরমত করার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে । আইন শৃঙ্খলা পরিস্থিতি  খুব ভালো রয়েছে ।  বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, আর্ম ব্যাটেরিয়ান, রিজার্ভ ফোর্স এর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে । যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছে । ৩ জন  অতিরিক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে । 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন বলেন  “ প্রতি ভোট কেন্দ্রে আনসার  ও পুলিশ বাহিনীর ৪ টি করে আর্মস সহ প্রতিটি ভোট কেন্দ্র থাকবেন । এ ছাড়াও স্ট্রাইাকিং ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে । তিনি বলেন নির্বাচন তফসিল ঘোষনার পর থেকে আমতলীতে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি । আশা করি সুন্দর পরিবেশে ভোটার রা তাদের ভোটাধিকার প্রয়োগ কেরতে পারবে । 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT