ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্র থেকে আব্দুল হালিম নামের এক জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ওই কলেজের পুরুষ কেন্দ্রের বুথ থেকে তাকে আটক করা হয়।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. জুয়েল রানা জানান, সহকারি প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম একজন ভোটারকে একত্রে দুইটি ব্যালট পেপার দেওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ভোটকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় আরো এক ভোটারকে আটক করা হয়েছে।
ভোলা-২ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, ভোটারদের অভিযোগের ভিত্তিতে আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে সেখানে অন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।