ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-৪ আসন: লক্ষাধিক ভোটে জয়ী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০১
ad003
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তফা কামালের সাথে তার ভোটের ব্যবধান এক লাখ ৭হাজার ৯১৪ভোট। শুক্রবার ভোর রাত ৪টার দিকে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ঘোষিত বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান। 

প্রাথমিক বেসরকারি ফলাফলে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ ১৫৫টি কেন্দ্রে নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতিকে ১লাখ ৮৯হাজার ৩৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৮১হাজার ৪৩৭ ভোট। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিন হাতপাখা প্রতিকে পেয়েছে ২৪ হাজার ৯৩৫ভোট, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৫৪৫ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ২৩৫ভোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) আবুল কালাম সিংহ প্রতিকে পেয়েছেন ২০৮ভোট, আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমী প্রজাপতি প্রতিকে পেয়েছেন ১৭৬ভোট।

ভোলা-৪ আসনে ৫লাখ ২০ হাজার ৮জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩লাখ ৩হাজার ৬০৯জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৯৬হাজার ৮৮৭ এবং বাতিল হওয়া ভোটের সংখ্যা ৬হাজার ৪২২টি। আসনটিতে ভোটের হার ৬০দশমিক ৪৮শতাংশ।
নুরে আলম ফয়জুল্লাহ 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT