ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯
ad003
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী মৃধা (৭৮) গতকাল (রবিবার) দুপুর ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ সকাল ১০টায় গার্ড অব অর্নার শেষে জানাজার পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সোহাগ মিলু, সহকারী কমিশনার (ভূমি); আতিকুর রহমান, ওসি (তদন্ত); বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ শিকদার; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক  আব্দুল গনি শিকদার; উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কালাম খান এবং বগা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার মৃধা।

মোসলেম আলী মৃধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT