পরশুরামের ভারত সীমান্তবর্তী বিলোনিয়ায় লেখক ও সাংবাদিক আলমগীর মাসুদের বাড়ি থেকে ২টি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল ও ৩৬ হাজার টাকাসহ একটি মোটর চুরি করে নিয়ে গেছে।
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিলোনিয়া তালুকের মৃত মোহাম্মদ মোস্তফা ও আলমগীর মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলমগীর মাসুদের মা নাসিমা বেগম বলেন,চিকিৎসার জন্য পরিবারের সবাইকে নিয়ে ফেনীতে অবস্থান করছিলাম। বাড়িতেও কেউ ছিল না। এ সুযোগে চোরের দল দরজা ভেঙ্গে ঘরে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন, তিনি গত ক’মাস ধরে নানান রোগে ভুগছেন। দুই মাস আগেও ঢাকা গিয়ে ডাক্তার দেখিয়েছি। শরীরের অবস্থা আবার খারাপ হলে গত ১৩ ফেব্রুয়ারি ফেনীতে ডাক্তার দেখাতে যাই।ফেনীতে ছেলের বাসায় থেকে তিনদিন পর বাড়ি এসে দেখেন ঘরের দরজা, আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা। ঘরের আসবাবগুলো ছিল এলোমেলো ও আলমারিতে থাকা ২টি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল ও ৩২ হাজার টাকা চুরি হয়েছে।
নাছিমা বেগম আরো বলেন, তিনি এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান,অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।