ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বিরোধপূর্ণ মন্দিরের জায়াগায় বালু ফেলে ভরাট, আতঙ্কে সংখ্যালঘুরা

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৭
ad003
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাদে অরুয়াইল গ্রামের শ্রী শ্রী মোহন লাল জিউর আখড়া মন্দিরের বিরোধপূর্ণ জায়গায় বালু দিয়ে ভরাট করা হচ্ছে। জায়গা নিয়ে বিরোধে মামলা থাকা সত্বেও ভরাট হয়ে যাচ্ছে বলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, মন্দিরের ৩১ শতাংশ জমির মধ্যে ১১ শতক বাদে বাকিটা সহিদ মিয়ার নামে বিএস জরিপে খতিয়ানভুক্ত হয়। অথচ বাকি ২০ শতাংশ জমি মন্দিরের নামে সিএস ও এস এ খতিয়ানে রয়েছে। বিএস সংশোধনের জন্য মামলাও চলমান। এ অবস্থায় গত ২১ ডিসেম্বর সহিদ মিয়া জায়গাটিতে বালু ফেলে দখলের চেষ্টা করে। এতে বাঁধা প্রদান করলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ২২ ডিসেম্বর আদালতে পিটিশন মামলা দায়ের করলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞা অমান্য করে গত ২২ জানুয়ারি আবার বালু ফেলে দখল করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বাঁধা দিলেও তারা কথা শুনছেন না।

এ বিষয়ে আখড়া কমিটির সাধারন সম্পাদক খোকন চৌধুরী বলেন, ‘সকল কাগজপত্রে জায়গা মন্দিরের কিন্তু সহিদ মিয়া কৌশলে বিএস জরিপে তার নামে জায়গা নিয়ে নেন। এ বিষয়ে মামলা চলমান। আদালতও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। এতেও কর্ণপাত না করে সহিদ মিয়া বালু দিয়ে জায়গা ভরাট করছেন। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে সহিদ মিয়ার ছেলে মোঃ আনোয়ার মিয়া বলেন, ‘যে জায়গাতে আমরা বালু ভরাট করছি সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। মন্দিরের জায়গায় এখন রাস্তা হয়ে গেছে। এখন তারা না বুঝেই আমাদের জায়গাটি তাদের বলে দাবি করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT