ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাকারিয়া তাহের সুমনকে মন্ত্রিত্বে অভিনন্দন জানিয়ে বরুড়ায় বিএনপির আনন্দ মিছিল

author
বরুড়া(কুমিল্লা )প্রতিনিধি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৮
ad003
কুমিল্লার বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় বিএনপি'র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দলীয় সূত্রে সংবাদ প্রকাশ হওয়ায় বরুড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সহ-সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, ওলামা দলের মাওলানা মোঃ ইউনুস ওয়াজেদী, সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এ সময় বরুড়া বাজারের ব্যবসায়ী বৃন্দ ও জনসাধারণ মিছিলে অংশগ্রহণ করে। আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT