ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:২৪
ad003
যাযাদি ডেস্ক 

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
 
তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি মাহেন্দ্র ও মিজান পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলে চার জন মারা যান।

হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT