ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে একদিনে আওয়ামী লীগের সাবেক এমপি, যুবলীগ ও ছাত্রলীগ নেতার জামিন

author
বরিশাল অফিস

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮
ad003
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ তিন নেতা জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন।

বরিশাল সদর থানার জিআরও মো. হুমায়ুন কবির জানান, জেবুন্নেছা আফরোজসহ তিনজনের পক্ষে আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তবে জামিনের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকায় নিজ বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব মামলার মধ্যে রয়েছে নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। জসিম উদ্দিন ও মাহমুদুল হক খান মামুনের বিরুদ্ধেও পৃথক একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের করা এসব মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT