ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৯
ad003
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পুকুরে ডুবে আল-আমিন উদ্দীন নাহিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ নাসির মোহাম্মদ পাড়ায় এ দর্ঘটনা ঘটে। নাহিয়ান ওই এলাকার ফুল ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নাহিয়ানকে তার মা গোসল করানোর পর কাপড় শুকাতে দিতে যায়। এ সময় নাহিয়ান খেলার ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার মা তাকে পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT