ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিছন্নতা অভিযান

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৪৮
ad003
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিছন্নতা অভিযান পরিচালনা করেন পটুয়াখালী-২ বাউফল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ শুক্রবার সকাল ১০টায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, আঙিনা ও সেবাকেন্দ্র গুলোতে পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী, উপজেলা জমায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ প্রয়োজন।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুর রউফ বলেন এ অভিযানের মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও উন্নত হবে এবং রোগী ও স্বজনদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাসপাতালের সেবার পাশাপাশি পরিছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি, যা জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা। 

এসময়ে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসহাক মিয়া, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং বাউফল উপজেলা জমায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।




সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT