ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানান আয়োজনের মধ্য দিয়ে পরশুরামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

author
‎পরশুরাম (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৮
ad003
পরশুরামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
আজ ‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নূর,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ।
‎
‎উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভাপতির বক্তব্যে সাদিয়া সুলতানা বলেন,মূলত দেশ বিভাগের পরে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়।বিভিন্ন আন্দোলনে ভাষা আন্দোলনকে মাইলফলক হিসেবে দেখা হয়। বাংলা ভাষাকে সঠিক পরিচর্যার মাধ্যমে বিশ্ববাসীর মাে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরার আহ্বান জানান তিনি।
‎
‎আলোচনা সভার শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT