ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

author
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৩২
ad003
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। 

২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। 

এসময় উপস্থিত ছিলেন- বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, ওসি তদন্ত সঞ্জয় কুমার সরকার, বরুড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মোঃ জাকির হোসেন, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT