আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে বরগুনার আমতলী উপজেলার ছারছিনা দরবার পরিচালিত আমতলী সালেহিয়া কমপ্লেক্সের তিন দিন ব্যাপী ওয়াজ মা্হফিল । শুক্রবার আসর নামাজ বাদ সমাপনি বয়ান পেস করেন ,ছারছিরা দরবার শরিফের আলা পীর সাহেব কেবলা মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দিন হুসাইন (মা,জি,আ) । বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার আসর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী মাহফিল শেষ হয় । মাহফিলে হাজার হাজার মুসুল্লিদের নিয়ে দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয় ।