ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের মত বিনিময় সভা

author
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৩
ad003
কুমিল্লার বরুড়ায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমেন এর আগমন উপলক্ষে মত বিনিময় করেন  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 ২১ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৫টায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে আগমন উপলক্ষে বিভিন্ন দপ্তরের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, ওসি তদন্ত সঞ্জয় কুমার সরকার। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, বরুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, বরুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মহাসিনুর রহমান খান, হিসাব সহকারী মিজানুর রহমান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেদাদ উদ্দিন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহ অন্যান্যরা শুভেচ্ছা বিনিময় করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সার্বিক খোঁজখবর নেন এবং খুব দ্রুত বরুড়া উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT