কক্সবাজারের টেকনাফে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন বিশুদ্ধকরণ ও জরুরী দ্বীনি মাসায়েল শিক্ষা দেওয়ার উদ্যেশ্য নিয়ে চালু হয়েছে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স। মাওলানা রুবায়েত হোসাইনের তত্বাবধানে চালু হল এ কুরআন শিক্ষা কোর্স।
এ ফ্রী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন বাইতুল করম কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতী এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ অভিজ্ঞ আলেমগণ।
কোর্সে হরফ ও মাখরাজ শুদ্ধকরণ, কুরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত, সহীহ নামাজ শিক্ষা, জরুরী মাসআলা মাসায়েল পাঠদান, ইসলামের মৌলিক আকিদা ও মূল্যবোধ শিক্ষার ওপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা যায়। পাশাপাশি যেকোন পেশার বয়সের কোরআন শিক্ষায় আগ্রহীরা কোর্সে অংশগ্রহন করতে পারবেন বলে জানা যায়।
মাওলানা রুবায়েত হোসাইন বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাঃ বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সে প্রবাদ অনুসরণ করে দীর্ঘ ১৫–১৬ বছর ইলম অর্জনের পথে চলার পর আমি গভীরভাবে অনুভব করেছি যে, আমার জন্মভূমির মানুষের প্রতি আমার একটি গুরুতর দায়বদ্ধতা আছে। কুরআনুল কারীম অশুদ্ধভাবে তেলাওয়াত করা মারাত্মক গুনাহের শামিল- এই উপলব্ধি থেকেই সবকিছু বিবেচনা করে আমি সম্পূর্ণ ফ্রি কুরআন শিক্ষা কোর্সের এই উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।