ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন এমপি জহিরুল ইসলাম

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৯
ad003
চট্টগ্রামের বাঁশখালীতে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেছেন বাঁশখালীর নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাম্বল বাজার প্রধান সড়ক ও চাম্বল থেকে বাংলাবাজার সড়ক নিজ হাতে ময়লা পরিষ্কার করেন তিনি।

এ সময় সংসদ সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তারই ধারাবাহিকতায় একটি পরিচ্ছন্ন বাঁশখালী গড়ার লক্ষ্যে আমরা ঝাড়ু হাতে নিয়ে মাঠে নেমেছি। আমাদের সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সড়কে এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকি কর্মসূচি। রাষ্ট্রের যেখানেই ময়লা-আবর্জনা তৈরি হবে সেখানেই জামায়াতে ইসলামীর এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। আমরা দল-মত নির্বিশেষে আমাদের প্রিয় জনপদকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখবো, ইনশাআল্লাহ।'

এ সময় পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, চাম্বল ইউনিয়ন জামায়াত সাবেক আমীর মর্তুজ আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জলিল মানিক, চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT