ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যবসায়ীকে জরিমানা

author
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯
ad003
পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রাঙ্গামাটির রাজস্থলীতে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
 
আজ  সোমবার ২৩ ফেব্রুয়ারী উপজেলার রাজস্থলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার। 

অভিযানকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থতা, বাজারে খোলা ভাবে বয়লার মুরগী বিক্রি করে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার  অভিযোগে এক মুরগী  ব্যবসায়ী খায়েজা আহম্মদ কে  ২ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, ‘রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT