ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রেতাকে জরিমানা

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে সুমন মিয়া নামে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুর ২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার দুপুরে শহরের আনন্দবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় মাছ বিক্রতা সুমন মিয়া মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত কেজি চিংড়ি বিক্রি করছে। পরে তার কাছে থাকা ৫০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মাছ বিক্রেতা সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT