ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, দোকান ভাংচুর

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩
ad003
বরিশালে চাঁদা না পেয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।  উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় দৈনিক ভোরের আকাশ’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ ইলেকট্রনিক্সে’ এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দোকান ভাঙ্গচুর, ল্যাপটপ ও নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক মাসুদ রানা ও তার ভাই মামুন আহত হয়েছেন।

ভুক্তভোগী মাসুদ রানা দাবি করেছেন, ইতিপূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের জন্য চাঁদা চেয়েছিল স্থানীয় মিরাজ, জুয়েল, অহিদুলসহ কয়েকজন। তখন চাঁদা না দেওয়ায় সেই ক্ষোভ তারা পুঞ্জিভুত করে রাখে। সোমবার একজন মোবাইল কাস্টমারের সাথে বাকবিতন্ডার জের ধরে দোকানে হামলা চালায় অভিযুক্তরা। হঠাৎ করে তারা দোকানে ঢুকে তাকে ও তার ভাইকে মারধর ও ভাংচুর।এসময়  দোকানের পাশে থাকা পত্রিকা অফিসও ভাংচুর করে। তারা দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি মাসুদের।
এদিকে অভিযুক্ত মিরাজ ও জুয়েল বলেন, একজন শ্রমিক কিস্তিতে মোবাইল কিনে কিস্তি পরিশোধের পরও তার মোবাইল লক করা হয়। 

এ বিষয়ে জানতে গিয়ে এই বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় আমাদের সাথে থাকা কয়েজন ছোটভাই ভাংচুর করেছে। আমাদেরকে ভাঙ্গা গ্লাস লাগিয়ে দিতে বলেছে স্থানীয় মুরব্বিরা। এরপর তো আর বাড়াবাড়ি লাগেনা। কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাসুদ রানা কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT