ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে বরুড়া ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

author
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৯
ad003
বরুড়া ফাউন্ডেশনের সদস্য জাকারিয়া তাহের সুমন এমপি কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় বরুড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

২৩ ফেব্রুয়ারি সোমবার রাত আটটায় জাকারিয়া তাহের সুমন এর গুলশান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান বরুড়া ফাউন্ডেশন এর সভাপতি তোফাজ্জল আলী তপু, সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য প্রফেসর ডাঃ  রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন  বরুড়া ফাউন্ডেশন এর সাবেক সভাপতি, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সাবেক সভাপতি, হকস বে এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, সাবেক সভাপতি, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ ।

বরুড়া ফাউন্ডেশনের সভাপতি তোফাজ্জল আলি তপু বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার নেতৃত্ব ও দূরদর্শী চিন্তা ধারায় দেশ জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার দিকনির্দেশনায় আমাদের প্রিয় বরুড়া ও সমগ্র বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌছাবে এই আমাদের প্রত্যাশা। 
দেশ ও জনগণের সেবায় আপনার সর্বাঙ্গিন সফলতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT