ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ধরা পড়েছে ১৪কেজি ওজনের আইড় মাছ

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১০
ad003
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৪ কেজি ওজনের একটি আইর মাছ ধরেছে জেলেরা। মঙ্গলবার ভোরে উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতে সুধন দাস নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে  মাছটি ১হাজার ৬০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীর পাশে ঘের থেকে জাল দিয়ে মাছটি ধরেন সুধন দাসসহ জেলেরা। 

সকালে জেলে সুধন দাস মাছটি নাসিরনগর সদরের বাজারে নিয়ে আসে। পরে বাজারের আড়ৎদার গোপাল দাস ১ হাজার ৬০০ টাকা কেজি দরে তার কাছ থেকে মাছটি কিনে নেয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT