ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় চাঞ্চল্য, স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৭
ad003
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা এবং স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই শিশুই ভয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

ইলিয়টগঞ্জ মাতৃভূমি মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইফতেখার আহম্মেদ মতিন (১১) ও তৃতীয় শ্রেণির ছাত্রী আফিফাতুল মাওয়া মতিন (৯) গত ২৫ ফেব্রুয়ারি স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে এক অজ্ঞাত মহিলার দ্বারা ধরার চেষ্টা করা হয়। ওই সময় জোরপূর্বক আফিফাতুল মাওয়ার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় শিশুরা নিরাপদে বাসায় ফিরে আসে।

শিক্ষার্থীদের মা ইয়াসমিন আক্তার মৌসুমী বলেন, "আমার সন্তানদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগ। ভয়ে তারা অসুস্থ হয়ে গেছে। আমরা দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেছি এবং পুলিশ তদন্ত শুরু করেছে।"

ইলিয়টগঞ্জ মাতৃভূমি মডেল স্কুলের প্রিন্সিপাল বোরহান উদ্দিন বলেন, "ঘটনাটি স্কুল ক্যাম্পাসের বাইরে সংঘটিত হয়েছে। এটি গভীর উদ্বেগের বিষয়। আমরা অভিভাবক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"

ফোনে আমেরিকা প্রবাসী বাবা মতিন বলেন, "আমার সন্তানদের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমি সহ্য করতে পারব না। আমি প্রশাসন ও জনগণের কাছে ন্যায্য বিচার এবং পরিবারের নিরাপত্তা চাই।"

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, "লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT