কবি কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধূমপায়ী ফোরাম (অফ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল বাংলা ভার্সনের হলরুমে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রয়াত আলী আশরাফ খানের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণ সভায় অধূমপায়ী ফোরামের প্রতিষ্ঠাতা সাংবাদিক হানিফ খান তিনি বক্তব্যে তার ছোট ভাই কবি কলামিস্ট আলী আশরাফ খানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সভায় অধূমপায়ী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ মতিন সৈকত এআইপি, ব্যাংকার শাহ আলম, মো. সাইফুল ইসলাম স্বপন, মিজানুর রহমান তালুকদার, কবি খন্দকার আল মামুন, সাংবাদিক তাহসীন তিহামী, কবি ওয়াহিদুজ্জামান, ছবির হোসেন, হালিমুল ইসলাম ছোটন, শাহ জামান শুভ, নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান মুন্সী, আলমগীর হোসেন এবং ফারুক কামাল মুন্সী।
এ সময় বক্তারা কবি কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তার কাজ ও অবদানের কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
দোয়া মাহফিলে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।