ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১
ad003
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোঃ জাবেদ(৩২)  নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি বেলা ১২:৫০ এ মহাসড়কের গাছবাড়িয়া বুলার তালুক এলাকায় এ মর্মান্তিক  ঘটনা ঘটে। 

নিহত যুবক উপজেলা সাতবাড়িয়া পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়া গ্রামের মৃত মোহাম্মদ রফিকের ছেলে। তার স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা মোঃ জাবেদ মোটরসাইকেল যোগে গাছবাড়িয়া খানহাটে তার ব্যবসা প্রতিষ্ঠানে  আসছিল এসময় কক্সবাজার মুখি একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৪-২১৩১ (হানিফ পরিবহন) মোটরসাইকেলের উপর চড়া হয়ে মোটরসাইকেলসহ কক্সবাজার মুখে অন্তত ৫০-৬০ গজ দূরে নিয়ে যায়। 

এতে ঘটনাস্থলে  জাবেদের মাথা থেতলে ঘটনার স্থলেই  জাবেদের মৃত্যু হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে খবর পেয়ে দোহাজারি  হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে  নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 

দোহাজারি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালাক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT