ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ থেকে ইয়াবা এনে ব্যবসা! পেকুয়ায় অভিযান চালিয়ে তিনজন গ্রেপ্তার

author
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ সকাল ৮:৩৯
ad003
কক্সবাজারের পেকুয়া উপজেলাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নর কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নর নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) এবং তার ছেলে আব্দুর রহিম (২৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি)। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রাইয়ান ইসলাম। এসময় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT