ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ সকাল ১০:১৯
ad003
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মোঃ মুরাদ (২৬) নামে  ১ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে।আটককৃত ব্যক্তি সদর উপজেলা   আলী নগর ০১নং ওয়ার্ডের মোঃ আবুল কালামের ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১ মার্চ) রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে  প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।‎
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT