ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় একজনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ দুপুর ১:৩০
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), কসবা।

প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT