মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) কফিল উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, দুপুরে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রাধানগরের সেবা মেডিকেল হল ও ডক্টরস কেয়ার নামে দু’টি ডায়াগন্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দু’টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রক্ত পরীক্ষার বিকারক) পাওয়া যায়।
এছাড়া একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ ছিলো না। প্রতিষ্ঠানগুলোর মালিককে সতর্ক করে দ্রæত লাইসেন্সে করার নির্দেশনা দেয়া হয়।