ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ বিকেল ৫:১৪
ad003
টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ মার্চ'২৬ ইংরেজি এ সভাটি টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকীর সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা এলজিইডি প্রকৌশলী রবিউল হুসাইন, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস।

বক্তব্য রাখেন টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু সহ আরও এনজিও প্রতিনিধি গণ।

প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, সকল এনজিওকে তাদের ওপর অর্পিত দায়িত্ব জনস্বার্থে সঠিকভাবে পালন করতে হবে। তাদের মাসিক কার্য্যক্রম এনজিও সমন্বয় সভায় উপস্থাপন করতে হবে। মানবপাচার রোধে সকল এনজিওকে একযোগে কাজ করতে হবে। পরিশেষে সেন্টমার্টিন নিয়ে কাজ করার জন্য সকল এনজিওদের প্রতি অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT