ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ সকাল ৯:৫৬
ad003
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দী থাকা শাহাজান মিয়া-(৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন।

মৃত শাহাজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর  গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মোঃ মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে শাহাজান মিয়া কারাগারে আসেন।

শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT