ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুশ্চিন্তা থেকে মুক্তি’র দোয়া

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ভোর ২:২৮
ad003
দুঃখ, কষ্ট, পেরেশানি, চিন্তা ও অস্থিরতার  কারণে প্রচণ্ড হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে  মানবজাতি, যা ডেকে আনে মারাত্মক রোগব্যাধি ও দুর্ঘটনা। অস্থিরতা ও হতাশা থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা ও অস্থিরতা পড়তেন তখন বলতেন-

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।

অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।’ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)

সুতরাং আল্লাহ তাআলা এ দোয়ার বরকতে ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণে দুনিয়াবি সব ধরনের চিন্তা, অস্থিরতা, দুঃখ ও কষ্ট থেকে সমগ্র মুসলিম উম্মাহকে হিফাজত করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT