সেন্টমার্টিনে ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।আজ শনিবার ৭ মার্চ ২০২৬ ইংরেজি দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো: তাহের (৬০)
পিতা: আব্দুল খালেক, মাতা: মৃত রহিমা খাতুন
ক্যাম্প: ০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী,থানা: টেকনাফ
জেলা: কক্সবাজার। তারেক আজিজ (২৩)
পিতা: তাহের, মাতা: রাহিলা, ক্যাম্প: ০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী, থানা: টেকনাফ
জেলা: কক্সবাজার। শারুখ আজিজ (২৬)
পিতা: তাহের, মাতা: রাহিলা, ক্যাম্প: ০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী, থানা: টেকনাফ
জেলা: কক্সবাজার। সোহানা আজিজ(১৪)
পিতা: তাহের, মাতা: রাহিলা, ক্যাম্প: ০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার। মো: হালিম (৩৬), পিতা: জহির আহমদ
মাতা: হালিমা খাতুন, ক্যাম্প: ২৪ নং,ল্যাদা,টেকনাফ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার। ওমর ফারুক (২৭)
পিতা: মো: আমিন, মাতা: হামিদা, ক্যাম্প: ট্যাংখালী, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার। মো : সিদ্দিক (২২)
পিতা: হামিদ হোসেন, মাতা: আম্বিয়া খাতুন
ক্যাম্প: ব্লক-এ-৫, ট্যাংখালী, থানা: টেকনাফ
জেলা: কক্সবাজার। আব্দুল্লাহ (২৭)
পিতা: নুরু সালাম, মাতা: রাহিলা
ক্যাম্প: ০১নং ,ব্লক-বি/৪,ট্যাংখালী, থানা: টেকনাফ
জেলা: কক্সবাজার। সিরাজ মিয়া (৫৫)
পিতা: আব্দুল বারি, মাতা: গুলজাহার
সাং: মুশকিলিয়া পারা, ওয়ার্ড:০৫, ইউনিয়ন: টেকনাফ, থানা: টেকনাফ, জেলা : কক্সবাজার।
জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।