ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

author
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ সকাল ৭:৪২
ad003
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদগাঁও কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
শনিবার (‎৭ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে দিদারুল ইসলাম এর সাবলীল উপস্থাপনায় ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুস সামাদ আজাদ এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‎এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম সিফাতুল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ (জনি),  এসআই সনক কান্তি দাশ, এএসআই জহিরুল ইসলাম, ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ঈদগাহ প্রেসক্লাবের সভাপতি বশিরুজ্জামান, সরদ এরিয়া ব্যবস্থাপক মো: দিদারুল ইসলাম, সাবেক এলাকা ব্যবস্থাপক দিদারুল ইসলাম, মো:শহিদুল ইসলাম, আবু হেনা, মুজিবুর রহমান, মোক্তার আহমদ, সাদ্দাম হোছাইন রিফাতসহ ঈদগাঁও বাজার সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ঈদগাঁও শাখার বিভিন্ন সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ,কোস্ট ফাউন্ডেশন খুটাখালী, রামু শাখার ম্যানেজার  ও শাখার সকল সহকর্মীবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম সিফাতুল মজুমদার বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হয়। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অথিতির বক্তব্যে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কোস্ট ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
‎
‎সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুস সামাদ আজাদ বলেন, কোস্ট ফাউন্ডেশন সবসময় মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
‎
‎পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT