ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ সকাল ৮:৩০
ad003
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) এ উপলক্ষে সকাল ১১টায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সমাপ্ত হয়। 

পরে উপজেলা অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সমবায় কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।'

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT