ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

author
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ সকাল ৯:১৬
ad003
"আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার  দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।

 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদা সুলতানা , উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া আক্তার, আখাউড়া প্রেসক্লাবের সহ সভাপতি কাজী হান্নান খাদেম, দিপীকা রানী দাস, রচনা আক্তার  প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন ,নারীদের অবহেলার কোন সুযোগ নেই। প্রতিবছর সারা বিশ্বের ন্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ আমরা যথাযথ সম্মানের সাথে পালন করে থাকি। অসমতা পুরুষের সাথে নয় সেটা হয়ে থাকে নারীদের সাথে। নারীদেরকে একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত।  মেয়েদেরকে লেখাপড়া করিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT