ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

author
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ দুপুর ১:০৭
ad003
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ মার্চ  রবিবার  সকাল ১১ টায় অনুষ্টিত হয়।

এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হউক নারী ও কণ্যার অধিকার ”।দিবসটি উপলক্ষে উপজেলা মডেল মসজিদের হল রুমে  অফিসারের কার্যালয়ে নারীর ক্ষমতায়নে  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা, নওশাদ খান,  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী থানার উপ পরিদর্শক নুরজামান,  জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা, নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু,  ইউএনডিপির সিএইচটি প্রকল্পের উপজেলা কোডিনেটর হাসিনুর ত্রিপুরা,মিসন হাসপাতালের প্রতিনিধি মাসাং মারমা, কারি মারমা সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।

বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলছে। নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ একটি  সোনার বাংলা গঠনে আরও এক ধাপ এগিয়ে যাবে। এ বাংলার নারীরা ১৯৫৭ সালে ৮ মার্চ মজুরী বৈষম্য কর্মঘন্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রের বৈরী পরিবেশের প্রতিবাদ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন পীড়ন চালায় মালিক পক্ষ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT