ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ফিজিওথেরাপি চিকিৎসা পেশাজীবীদের উদ্যোগে ইফতার মাহফিল

author
বরিশাল অফিস

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ দুপুর ২:৩৮
ad003
বরিশালে ফিজিওথেরাপি চিকিৎসা পেশাজীবীদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ মার্চ) বিকেলে নগরীর বরিশাল ক্লাব গোলাম মাওলা কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বরিশালে সেবা প্রদানকারী প্রায় ত্রিশটিরও বেশি ফিজিওথেরাপি সেন্টারের সাথে জড়িত ফিজিওথেরাপি চিকিৎসা পেশাজীবীদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বরিশাল ক্লাব গোলাম মাওলা কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও শের-ই-বাংলা হাসপাতালের নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরিফ উদ্দিন রায়হান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অটিজম এন্ড এনডিডি সেবাদান কেন্দ্রের ফিজিও কনসালটেন্ট মোঃ সাইফুল ইসলাম সালুকি ও বিভাগীয় পুলিশ লাইন হাসপাতালের ফিজিও কনসালটেন্ট জন তিলক।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT