পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপায় ২০ টাকা মূল্যে চাল বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রবিবার ( ৮ মার্চ ) সকাল থেকে পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, দক্ষিন জেলা যুবদল নেতা আল মোহাম্মদ হিরু, যুবদল নেতা সওকত কামাল, ইয়াকুব নবী সুমন, ফোরকানুল ইসলাম, নজরুল, মোজাম্মেল, আবুল হোসেন প্রমুখ।
লায়ন রফিকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে এ কর্মসূচী আমি পৌরসভায় চালু করেছি। পরবর্তীতে পুরো উপজেলায় চালু করার পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি প্রায় দুই হাজার পরিবারে জন্য ইফতার সামগ্রী বিতরন করছেন।