ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষির অগ্রযাত্রায় স্মার্ট কৃষি কার্ডের প্রবর্তন টেকনাফে

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ দুপুর ১:২৫
ad003
টেকনাফে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষক কার্ডের আওতায় প্রত্যেক কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ পাবেন বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। 

এগুলো ছাড়াও সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কিস্তি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই দমনে এ কৃষক কার্ডের আওতায় পরামর্শ দেওয়া হবে বলে জানা যায়।

সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড প্রবর্তনের নিমিত্তে দেশব্যাপী কৃষক কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ুন কবির বলেন, এই সুবিধা শুধু শস্য উৎপাদনকারী কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা, মৎস্য চাষী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধ খামারিরাও এ কার্ডের আওতায় আসবেন।

আরও বলেন, প্রাথমিকভাবে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন রাজারছড়া ব্লকের  কৃষকদের মাঝে স্মার্ট কৃষি কার্ড বিতরণের লক্ষে কাজ শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে টেকনাফ উপজেলার সকল কৃষকদের কে কৃষি কার্ডের আওতায় আনা হবে। আগামী ১লা বৈশাখে টেকনাফ সহ  সারাদেশের ৯টি উপজেলার ৯ টি ব্লকের কৃষকদের মাঝে স্মার্ট কৃষি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ুন কবির।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT