ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের আশ্বাসে ভোলায় সা‌ড়ে ৩ ঘন্টা পর বাস চলাচল শুরু

author
ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ দুপুর ২:১০
ad003
ভোলায় বাস-‌সিএন‌জি শ্রমিক‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনার প্রায় সা‌ড়ে ৩ ঘন্টা পর বাস চলাচল শুরু হ‌য়ে‌ছে। সোমবার দুপুর পৌ‌নে ৫ টার দি‌কে ভোলা বীর‌শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থে‌কে চরফ্যাশনের উদ্দে‌শ্যে ছে‌ড়ে যায় এক‌টি যাত্রীবা‌হি বাস। 

এরআগে ভোলার চরফ্যাশনে দুপুর আনুমা‌নিক ১২ টার দি‌কে সিএন‌জি‌তে যাত্রী উঠা‌নো‌কে কেন্দ্র ক‌রে বাস ও সিএন‌জি শ্রমিক‌দের ম‌ধ্যে বাক‌বির্তক বাঁ‌ধে। এপর্যা‌য়ে উভয় প‌ক্ষে ম‌ধ্যে হাতাহা‌তি হয়। এঘটনা‌কে কেন্দ্র ক‌রে দুপুর আনুমা‌নিক ১ টার দি‌কে ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কাস স্ট্যান্ড থে‌কে সকল রু‌টের বাস চলাচল বন্ধ ক‌রে দেয় জেলা বাস-‌মি‌নিবাস শ্রমিক ইউনিয়ন। 

ভোলা ‌জেলা বাস-মি‌নিবাস শ্রমিক ইউনিয়‌নের সাধারন সম্পাদক আব্দুল মন্নান জানান, চরফ্যাশনে আমা‌দের বাস শ্রমিক‌দের উপর হামলার ঘটনায় দুপুর ১ টা থে‌কে সদ‌রের বীর‌শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থে‌কে জেলার ৫ টি রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেই। প‌রে বি‌কে‌লের দি‌কে পু‌লিশ সুপার ও জেলা প্রশাসকসহ আইন শৃঙ্খলা বা‌হিনীর কর্মকর্তা আমা‌দের আশ্বাস দেন। ঘটনার জ‌ড়ি‌তের বিচার হ‌বে তাই আমরা বাস চলাচল স্বাভা‌বিক ক‌রেছি। 

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: ম‌নিরুল ইসলাম জানান, বাস শ্রমিকরা বাস বন্ধ রাখায় আমরা বাস মা‌লিক স‌মি‌তির নেতা ও শ্রমিক ইউনি‌য়ের নেতা‌দের সা‌থে কথা ব‌লে‌ছি। সেখা‌নে পু‌লিশ মোতা‌য়েল করা হয়। প‌রে আমা‌দের আশ্বা‌সে বাস শ্রমিকরা বাস চলাচল শুরু ক‌রে‌ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT