ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

author
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ সকাল ৮:০০
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস  উৎযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা, র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে,অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, পিআইও অফিসের কাম সহকারী গোলাম মহিউদ্দিন  প্রমুখ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT