ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

author
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ সকাল ১০:০৪
ad003
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে উদ্বোধন শেষে মসজিদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু,পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান,সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী,পৌর আমির এডভোকেট হাসান বান্না, জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক, মসজিদের সম্পত্তি দাতা মোঃ আবুল হোসেন পাটোয়ারী, আবুল হাসেম পাটোয়ারী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শামছুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT