ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ বিজিবির জ্বালানি তেল সংক্রান্ত সংবাদ সম্মেলন

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ দুপুর ১:০৩
ad003
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির জ্বালানি তেল সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলন আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ইংরেজি সকাল ১১টায় জেটিঘাটে অনুষ্ঠিত হয়।

এ সময় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সরবরাহে ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে, ইতোমধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক বিদ্যমান জ্বালানী তেলের মজুদ সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। আপনারা আরও জানেন যে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক যানবাহনের ধরনভেদে পাম্প থেকে কত পরিমাণ জ্বালানি গ্রহণ করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র কর্তৃক জ্বালানি তেল অবৈধভাবে পাচারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। এ প্রেক্ষিতে, জ্বালানী তেল পাচার প্রতিরোধে অত্র ব্যাটালিয়ন কর্তৃক চেকপোস্ট সমূহে বিশেষ তল্লাশি, নাফ নদীতে নৌ-টহল বৃদ্ধি ও নৌযান সমূহে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও, সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন,  নৌযান সমূহের উপর কঠোর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বালানী তেল চোরাচালান প্রতিরোধে বিওপি কর্তৃক স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে।

আরও বলেন, দেশের জ্বালানী সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে। জালানী তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় অর্থনীতির স্বার্থ রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT