ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত, সচেতনতামূলক মহড়া দেখাল ফায়ার সার্ভিস

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ দুপুর ৩:০৩
ad003
টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে দূর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকীর সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম।

বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, এলজিইডি উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, এএসডি'র প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ্দিন আহমেদ, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, রেডিও নাফ ৯৯.২ এফএম এর সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সাংবাদিক নাছির উদ্দীন রাজ, সিপিপির ১৩ নং ইউনিটের ডেপুটি টীম লিডার ও নারী নেত্রী কুলসুমা বেগম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড অফিসার আশীষ চক্রবর্তী, উপজেলা সিপিপির টীম লিডার কায়সার উদ্দিন সহ আরও অনেকে।

দিবস উপলক্ষে আলোচনা সভার আগে সম্ভাব্য দূর্যোগ চলাকালীন ক্ষয়ক্ষতি মোকাবেলায় কি করণীয়, কোথাও আগুন লাগলে কি করণীয় সে সম্পর্কে সকলের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে মহড়া দেখিয়ে সচেতন করে টেকনাফ ফায়ার সার্ভিস।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, সম্ভাব্য সকল দূর্যোগ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে। দূর্যোগ নিয়ে কাজ করা এনজিওদের উদ্যেশ্যে তিনি বলেন, শুধু মিটিং করলে কাজ হবেনা। দূর্যোগেও প্রশাসনের সহযোগীতায় এগিয়ে আসবেন এটা আমার প্রত্যাশা। সেন্টমার্টিন সম্পর্কে তিনি বলেন, স্থায়ীভাবে আসা-যাওয়া করার জন্য যাতে নৌ-যান রাখা যায় সে ব্যাপারে আমরা সরকার তথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানাব। পাশাপাশি রিসোর্টগুলোকে দূর্যোগে ব্যবহারের আওতায় আনতে হবে। 

আরও বলেন, পাশাপাশি দূর্যোগের সময়ে একলাব পরিচালিত টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম বেশী বেশী শুনবেন। তখন বিদুৎ না থাকলেও জেনারেটরের মাধ্যমে রেডিও নাফ স্টেশন খোলা থাকে। তারা প্রশাসনের সাথে সমন্বয় করে সকল আপডেট বার্তা সংগ্রহ করে আঞলিক ভাষায় কন্ঠ দিয়ে জনসাধারণকে সচেতন করার জন্য বারংবার প্রচার করে থাকেন। 

তাছাড়া উপজেলা সিপিপি কমিটিতে যে ১৩২০ জন স্বেচ্ছাসেবক আছে তাদের ব্যাপারে সিপিপিতে দায়িত্বরত সকলকে সাথে নিয়ে কমিটিতে থাকা সদস্যদের যাচাই-বাছাই করে যারা দূর্যোগে সাড়া দেইনা তাদেরকে বাদ দিয়ে তরুণ সহ যারা স্বেচ্ছায় এ কমিটিতে কাজ করতে আগ্রহী তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য দিক-নির্দেশনা দেন ইউএনও।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT