ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে নিজাম উদ্দিন ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান

author
নলছিটি ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ দুপুর ১:২৪
ad003
ঝালকাঠির নলছিটিতে নিজাম উদ্দিন ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) ২০ রমজান মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে  নিজাম শিপিং লাইসেন্স`র স্বত্বাধিকারী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোঃ নিজাম উদ্দিন (সিআইপির) সভাপতিত্বে বক্তব্য রাখেন  ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আক্কাস সিকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন  ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মোহাম্মদ আবুল কালাম।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT