রামুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি, অগ্নিকান্ড ও ভূমিকম্প মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা রামু'র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজা-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ১০মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় রামু উপজেলা হিমছড়ি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরীরী। অুনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা দিবস উপলক্ষে রামু ফায়ার সার্ভিস এর টিম দুর্যোগ মুহুর্তে আটকা পড়া ব্যাক্তিদের উদ্ধার ও বিপদ কালীন করনীয় শীর্ষক সতর্কতা মুলক মহড়া প্রদর্শন করেন। দিবসটি উপলক্ষে র্যালি, ও দুস্থদের ঢেউটিন বিতরণ, ৫০ব্যাক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।