ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ দুপুর ৩:৫২
ad003
কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১১ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পৌরসভার ঈদগাহ মাঠে অবস্থিত বধ্যভূমিতে সকালের দিকে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন সহ সর্বসাধারণের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। দিনব্যাপী সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দিবসে সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছে কিনা হাজিরা নেওয়া হবে যদি কাউকে অনুপস্থিত পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান ইউএনও।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা, উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, রেডিও নাফের সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন সহ রাজনৈতিক নের্তৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT