ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে শেড A4T প্রকল্পের টেকসই ও এক্সিট পরিকল্পনা বিষয়ক কর্মশালা

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ সকাল ৮:০৫
ad003
কক্সবাজারের টেকনাফে যুব ও কমিউনিটির উদ্যোগসমূহের দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিতকরণ এবং প্রকল্প–পরবর্তী কার্যক্রমের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ ২০২৬) বিকালে টেকনাফ উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষ (Upazila Agriculture Training Room)–এ বেসরকারি উন্নয়ন সংস্থা SHED আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ActionAid Bangladesh–এর সহযোগিতায় বাস্তবায়িত Action for Transformation (A4T) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ActionAid Bangladesh–এর Lead – Youth and Just Society নাজমুল আহসান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ActionAid Bangladesh–এর Deputy Manager – Partnership & Programme আরিফ সিদ্দিকী।

কর্মশালায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, অর্জন তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন SHED A4T প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ এবং ভবিষ্যৎ টেকসইতার কৌশল এবং Exit workshop এর উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হারিসুর রহমান, ActionAid Bangladesh।  উপস্থাপনায় প্রকল্পের আওতায় যুব নের্তৃত্ব বিকাশ, কমিউনিটি সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল উদ্যোগ এবং সামাজিক অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন। 

উপস্থিত ছিলেন সোহরাব হোসেন (যুব উন্নয়ন অধিদপ্তর – DYD), গিয়াস উদ্দিন (সমাজসেবা অধিদপ্তর – DSS), বশির আহমেদ খান ও আবুল কাশেম (বন বিভাগ), শফিউল আলম (উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ – UAE), মো. শফিক (FIBDV)।

এছাড়াও উপস্থিত ছিলেন এরশাদুল ইসলাম (Project Coordinator, SHED Peach Building project ও নুসরাত জাহান মৌ (SHED IMCN Project), নাসির উদ্দিন (ইমাম), ওসমান গণি (পৌরসভা প্রতিনিধি), মোয়াজ্জেম হোসেন (সাবরাং ইউনিয়ন পরিষদের সচিব), কুলসুমা বেগম (নারী নেত্রী) এবং সাইফুদ্দীন মোহাম্মদ মামুন (মিডিয়া প্রতিনিধি)।

কর্মশালায় Activista টেকনাফ টিমের সদস্যবৃন্দ, যুব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা যুব নের্তৃত্ব, সামাজিক নেটওয়ার্ক এবং কমিউনিটি–ভিত্তিক উদ্যোগসমূহকে ভবিষ্যতে কীভাবে আরও শক্তিশালী ও টেকসই করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক, সামাজিক, নেতৃত্বভিত্তিক ও নেটওয়ার্কভিত্তিক টেকসইতা কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রকল্প–পরবর্তী সময়ে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, যুব সংগঠন এবং কমিউনিটি নেতৃত্বের সমন্বিত ভূমিকা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রকল্প-পরবর্তী স্থায়িত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন SHED A4T প্রকল্পের প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিন।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা একটি যৌথ টেকসইতা ভিশন ও ভবিষ্যৎ রূপান্তরমুখী রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন, যা টেকনাফ অঞ্চলে যুব নের্তৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT