ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডারের ইন্তেকাল

author
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ সকাল ৮:০৬
ad003
বান্দরবানের আলীকদম উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল ৪টার দিকে তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আলীকদম উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার সন্ধ্যা ৭টায় আলীকদম কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পরে মরহুমের মরদেহ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT